জামায়াতের শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে শিবিরের তাৎক্ষণিক বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ০১:২১আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০১:৪৯

শিবিরের তাৎক্ষণিক বিক্ষোভ (ছবি- প্রতিনিধি)

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমেদ ও সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে আটকের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। সোমবার (৯ অক্টোবর) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছে জামায়াতের অঙ্গ সংগঠনটি।

ছাত্র শিবিরের সহকারী প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ সরকারের সই করা ওই বিবৃতিতে দাবি করা হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীতে এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা। পরে রাত পৌনে ১১টায় ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখা রাজধানীর মোহাম্মদপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। মহানগরীর সাংগঠনিক সম্পাদক যোবাইয়ের হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

এর আগে রাত সাড়ে ১০টায় শিবিরের নেতাকর্মীরা যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করে। এছাড়া বরিশাল ও চট্টগ্রামেও বিক্ষোভ হয়েছে বলে এই বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রাজধানীতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ছাত্রশিবিরের নেতারা বলেন, অবৈধ সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে কোনও কারণ ছাড়াই জামায়াতে ইসলামীর আমিরসহ শীর্ষ নেতাদের আটক করেছে।’

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম