ঢাকার পথে খালেদা জিয়া, ফেনীতে যাত্রাবিরতি নাও হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ১৫:২০আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৩৫

চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে বের হচ্ছেন খালেদা জিয়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের পর রাতে চট্টগ্রামে অবস্থান করে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে তিনি যাত্রা করেন। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বিএনপির নেতাদের নির্দেশনা দিয়ে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন চেয়ারপারসন। নগরীর সার্কিট হাউজ থেকে নেতাদের নিয়ে বেরিয়ে গেছেন ম্যাডাম। সন্ধ্যা নাগাদ তার বাসভবনে পৌঁছানোর কথা।’
এদিকে, খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে ফেনীতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা বাড়ছে। বিএনপি চেয়ারপারসনের একটি সূত্র জানায়, এ পরিস্থিতিতে ফেনীতে যাত্রাবিরতি নাও দিতে পারেন খালেদা জিয়া। এ ক্ষেত্রে সরাসরি কোনও বক্তব্য দিতে রাজি হননি কোনও বিএনপি নেতা।
জানা গেছে, শনিবার (২৮ অক্টোবর) ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দেওয়ার পর ফেনীতে পৌঁছালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে ফিরতি যাত্রায় বিরতি এড়িয়ে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন। শায়রুল কবির বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম