জেরুজালেমে ইসরাইলের রাজধানী: শুক্রবার জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতি প্রদানের প্রতিবাদে শুক্রবার  (৮ ডিসেম্বর) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ডেকেছে জামায়াত। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলমানদের  পবিত্র স্থান জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের ঘটনায় গোটা মুসলিম উম্মাহ বিক্ষুব্ধ, মর্মাহত ও বিস্মিত। তার এ স্বীকৃতি মধ্য প্রাচ্যের শান্তি পরিকল্পনাকে ভেঙে চুরমার করে দিয়েছে।’
জামায়াত নেতা বলেন, ‘সারাবিশ্বের মুসলমানদের প্রথম কেবলা ও প্রাণের স্পন্দন পবিত্র মসজিদুল আকসা জেরুজালেম শহরেই অবস্থিত। কাজেই জেরুজালেম শহরটি কখনও ইসরাইলের রাজধানী হতে পারে না।’
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা থেকে ইসরাইলকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ এবং ওআইসিসহ সব শান্তিকামী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান মুজিবুর রহমান। পাশাপাশি স্বীকৃতি প্রদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন: 

জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না: জাতিসংঘ

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক