নির্বাচন পরিস্থিতি তুর্কি প্রধানমন্ত্রীকে জানালো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ২০:১০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬

তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের কাছে আগামী নির্বাচনে বিএনপির অবস্থান তুলে ধরেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। সফররত তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠকে দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে খালেদা জিয়া হোটেল সোনারগাঁওয়ে যান। এরপরই বৈঠকটি শুরু হয়। এটি ৪৫ মিনিটের মতো স্থায়ী হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট ও আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি কেমন চলছে, আসন্ন নির্বাচনে কী অবস্থা দাঁড়াতে পারে, সে নির্বাচনে বিএনপির কী ভূমিকা হবে– তা নিয়ে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বর্তমানে সরকারের ভূমিকা কেমন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার কী ভূমিকা পালন করছে– তা নিয়েও আলোচনা হয়েছে।’

এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। তারা (তুরস্ক) তাদের মতামত দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তুর্কি প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের কিভাবে সসম্মানে ও নিরাপদে তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায়, তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে তিনি এখানে এসেছেন।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘তুরস্ক মনে করে, রোহিঙ্গাদের সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের বিষয়ে একটি স্থায়ী সমাধানে যেতে হবে। এ নিয়ে তারা (তুরস্ক) বন্ধুপ্রতিম সবগুলো দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।’

তুর্কি সরকার ও জনগণ রোহিঙ্গাদের প্রতি খুবই সহানুভূতিশীল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তুর্কি ফার্স্ট লেডি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যাওয়ার পরই এ সংকট বিশ্বে ব্যাপক নাড়া দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।  

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, চেয়ারপারসনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

/এএইচআর/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম