সরকারের এজেন্টরাই ভিসির বাসভবনে হামলা চালিয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১২:১৮আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১২:৫৪

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে নিতে সরকারি এজেন্টদের দিয়ে ভিসির বাসভবনে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১০ এপ্রিল) দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, ‘জনমনে প্রশ্ন উঠেছে শান্তিপূর্ণ এ আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারের এজেন্টদের দিয়ে হামলা করা হয়েছে কিনা। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে প্রবেশের ১০ মিনিটের মাথায় এ হামলা সংঘটিত হয়। হামলার সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। তা থাকা সত্ত্বেও দুই ঘণ্টাব্যাপী হামলা চলাকালে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এ হামলা পরিকল্পিত।

তিনি বলেন, 'ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দখলে ছিল। ছাত্রলীগের সন্ত্রাসী ছাড়া আর কেউ এ ধরনের হামলা ও ভাঙচুর করার সাহস রাখে কি?'

তিনি আরও বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ে হানাদার বাহিনীর হামলাকে স্মরণ করিয়ে দেয়। ছাত্রছাত্রীদের ওপর গুলি, টিয়ারশেল দিয়ে যে নির্যাতন করা হয়েছে এবং শত শত ছাত্রছাত্রী রক্তাক্ত অবস্থায় যেভাবে কাতরাচ্ছিল, সেটা দেখে সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় চলছে।’

খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকের চিকিৎসা থেকে বঞ্চিত করাসহ নানাভাবে কষ্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে  রিজভী বলেন, 'সরকারি মেডিক্যাল বোর্ড খালেদা জিয়াকে অর্থোপেডিক বেড (বিছানা) দেওয়ার সুপারিশ করলেও সেটি এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। হাইকোর্ট জামিন দেওয়ার পরও খালেদা জিয়াকে কষ্ট দিতে সরকারের নির্দেশে জামিন স্থগিত করে রাখা হয়েছে। আমি দলের পক্ষ থেকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহম্মেদ প্রমুখ। 

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু