কাদেরের নির্দেশেই বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৬:২৮আপডেট : ২০ জুন ২০১৮, ১৭:৩৩

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছিল। তিনি বলেন, ‘এটা শুধু আমার কথা নয়। এটা নোয়াখালীর সব মানুষের কথা। আর একথা আমাকে এসপি ও ওসি বলেছেন।’

বুধবার (২০ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘‘আমার বলতে দ্বিধা নাই। যখনই এসপি ও ওসির সঙ্গে আমি কথা বলেছি, তারা আকার-ঈঙ্গিতে বলেছেন, ‘মন্ত্রী (ওবায়দুল কাদের) সাহেবের নির্দেশ আছে, আপনাকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না।’ আর ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে হচ্ছে।’ কিন্তু আমাদের দলের মধ্যে কোনও বিভক্তি নাই। সুতরাং তিনি (ওবায়দুল কাদের) মিথ্যা কথা বলছেন। উনি মিথ্যুক। কারণ, পুলিশ আমাকে বলেছেন ‘মন্ত্রী সাহেব এসেছেন, আপনি এলাকা থেকে চলে যান।’ আমি বলেছি, আমার লাশ যাবে কিন্তু আমি যাবো না।’’

তিনি বলেন, ‘নোয়াখালী জেলার আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে আগামী নির্বাচনে তাদের পরাজয় অবধারিত। এ কারণেই এ ধরনের আচরণ করছে। তাই আমরা বলতে পারি, আগামী নির্বাচন সুষ্ঠু হলে নোয়াখালীতে আওয়ামী লীগ কোনও আসনে জয়লাভ করতে পারবে না।’

বৃহত্তর নোয়াখালীতে ১৩টি আসন রয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, ‘১৯৭৯ সাল থেকে কোনও কোনও নির্বাচনে আমরা (বিএনপি) ১১টি আসন পেয়েছি। আবার কোনোবার ১৩টি আসন পেয়েছি। সুতরাং বলতে পারেন নোয়াখালী বিএনপির ঘাঁটি। তাই আমরা যাতে কেউ মাঠে নামতে না পারি, এজন্য পুলিশকে দিয়ে সরকার এগুলো করছে।’

সাত দিন নিজের বাড়িতে অবরুদ্ধ ছিলেন অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, ‘পবিত্র রমজান মাসে একটি ইফতার মাহফিলও আমি করতে পারি নাই। কারণ, ইফতার মাহফিল পুলিশ নিষিদ্ধ করে দিয়েছিল। এছাড়া, ঈদের দিন আমি বড় মসজিদে এবং বড় জামাতে নামাজ পড়তে পারি নাই। কারণ, আমাকে ঘর থেকে বের হতে দেয়নি। তাই বাড়ির কাছে যে মসজিদ ছিল, সেখানেই নামাজ পড়তে হয়েছে।’

ঈদের দিনে রাজনীতিকরা মতবিনিময় করে থাকে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ঈদের দিন বিকালে আমার দুটি জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু আমি যেতে পারি নাই। আমার বাড়ির পাশের রাস্তা পুলিশ ট্রাক দিয়ে বন্ধ করে রেখেছিল।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী