পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ১৯:৪০আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৯:৪৩

 



শিবিরের বৃক্ষরোপণ একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীর অনুজ সংগঠন ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি দাবি করেছে, সারাদেশে শুক্রবার (১৩ জুলাই) তারা এক লাখের বেশি গাছের চারা লাগিয়েছে।
দুদিন আগে এ বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

ছাত্র শিবিরের প্রচার বিভাগ জানায়, কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে রাজধানীসহ সারাদেশে সকাল ১০টায় একযোগে এক লাখের বেশি গাছের চারা লাগিয়েছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। ছাত্রশিবির ঘোষিত ১১ থেকে ১৭ জুলাই বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে গাছের চারা লাগানোর এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল আগেই।

রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর শাখার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। এ সময় কেন্দ্রীয় দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল জলিল আকন্দ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জামিল মাহমুদ, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আজিজুল ইসলাম সজীবসহ মহানগরীর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। কর্মসূচি সফল করতে সারাদেশে সব জনশক্তি একটি করে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ ও বিতরণ করবে। এছাড়া বৃক্ষনিধন রোধে জনসচেতনা তৈরি, স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন, বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণের জন্য বর্ণাঢ্য র্যা লি, ব্যানার, ফেস্টুন ও স্টিকার লাগানোর মাধ্যমে কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।

সংগঠনের সহকারী প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ সরকার জানান, সারাদেশের বিভিন্ন স্থানে গাছের চারা লাগিয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা মহানগর পশ্চিম শাখা, দক্ষিণ শাখা, পূর্ব শাখা, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ইসলামী বিশ্ববিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, জামালপুর, কুষ্টিয়া, যশোর জেলা পশ্চিম, নরসিংদী, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, শেরপুর ও নেত্রকোণাসহ অন্যান্য শাখা।

 

 

 

 

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী