শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপি নেতা আমির খসরুর যে অডিও ভাইরাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৮, ১৫:২৪আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২০:০০

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর যে অডিও ভাইরাল নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের টানা আন্দোলনে বিএনপির সংশ্লিষ্টতার চেষ্টা নিয়ে একটি অডিও ফোনালাপ বিতর্কের জন্ম দিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জনৈক নওমি নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ওই অডিও ক্লিপটি আন্দোলনের সপ্তম দিন শনিবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ওই অডিওতে নওমিকে কুমিল্লা থেকে ঢাকায় এসে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় হতে অনুরোধ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

অডিও’র কথোপকথন:

আমির খসরু: হ্যালো

নওমি: হ্যালো, আংকেল, নওমি বলছিলাম

আমির খসরু: হ্যাঁ, নওমি ভালো আছো?

নওমি: আপনি ভালো আছেন?

আমির খসরু: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভলভ টিনভলভ হচ্ছো এগুলোতে নাকি?

নওমি: জ্বি, জ্বি। আংকেল, আমি তো এই যে কুমিল্লায় আসলাম।

আমির খসরু: কুমিল্লায় না, নামায় দাও না। তোমাদের মানুষজন সব নামায় দেও না।

নওমি: হ্যাঁ.. হ্যাঁ.. হ্যাঁ... হাইওয়েতে নামছিল।

আমির খসরু: মানুষজন নামায় দাও, হাইওয়েতে-টাইওয়েতে অসুবিধা নাই। ঢাকায় মানুষজন নামায় দাও ভালো করে। বুজছো?  তোমাদের তো আর চেনে না।

নওমি: না... না... না...।

আমির খসরু: তোমাদের বন্ধুবান্ধব নিয়ে তোমরা সব নেমে পড়ো না ঢাকায়...।

নওমি: জ্বি...জ্বি..জ্বি..., কনটাক্ট করতেছি সবার সঙ্গে।

আমির খসরু: কন্টাক্ট করো না। কখন আর কন্টাক্ট করবা? এখনই তো টাইম। আর কবে? এখন নামতে না পারলে তো আবার ডাউন করে যাবে। তুমরা নাইমা যাও না একটু বন্ধুবান্ধব নিয়ে...।

নওমি: হ্যাঁ..হ্যাঁ..হাইওয়েতে নামছিল তো, ঢাকা-চিটাগাংয়ে। এখানে এসপি সাহেব ঝাড়ি দিছে সবাইকে। সবাইকে উঠায়ে দিছে...।

আমির খসরু: হাইওয়ে টাইওয়ে অসুবিধা নাই। ঢাকায় নামায় দাও। ঢাকা হলে সারা দেশে এমনেই হবে। তোমরা ঢাকায় এসে...এখানে তো কুমিল্লা দরকার নাই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে ২০০-৫০০ জন ওদের সাথে জয়েন করে যাও।

নওমি: জ্বি আংকেল। এমনে সবাই সংগঠিত হচ্ছে।

আমির খসরু: সংহতি দিয়ে কী হবে। তোমরা যারা আছো নাইমা যাও না।

নওমি: আংকেল একটা ছোট্ট বিষয়।

আমির খসরু: ফেসবুক টেসবুকে পোস্টিং-টোস্টিং করো সিরিয়াসলি।

নওমি: হ্যাঁ, এইটা করতেছি। এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি আসতেছি।

আমির খসরু: হ্যাঁ করো। কুমিল্লা বসে থেকে লাভ কী! এখানে এসে জয়েন করো।

ভাইরাল হওয়া এই অডিও প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো দলীয়ভাবেই তাদের সমর্থন দিয়েছি। কেউ যদি সহযোগিতা করতে চায়, আমরা তো বলেছি যে করো। দল থেকে সমর্থন দিয়েছে। কোটি-কোটি মানুষ সমর্থন দিয়েছে। সহযোগিতা মানে তো ওদের সঙ্গে আন্দোলনে নেমে পড়তে হবে, এমন না। সহযোগিতা সারা দেশের মানুষ করছে, পানি খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে, তাদের জন্য টিফিন নিয়ে যাচ্ছে। তো, সারা দেশের মানুষই তো সহযোগিতা করতেছে।’

এ ব্যাপারে গোয়েন্দা সূত্র জানিয়েছে, তারাও এই অডিও পেয়েছে। এ বিষয়ে কাজ করছে। তারা নিশ্চিত একদিকের কণ্ঠ আমির খসরু মাহমুদের। অন্যদিকের যে ছেলেটি নওমি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

এদিকে, আমির খসরু মাহমুদ চৌধুরীর অডিও ফোনালাপ প্রসঙ্গে ডিএমপি কমিশনারকে সংবাদ সম্মেলন শেষে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটার অডিও আছে আমাদের কাছে আছে। আন্দোলন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। অতীতেও এ ধরনের ষড়যন্ত্র কাজে আসেনি। ছাত্রদের উদ্দেশ্য মহৎ। তাদেরকে ভিন্নপথে পরিচালিত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে।’

/এসটিএস/এফএস/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের