শিগগিরই জাতীয় ঐক্যের কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০

আসম রবের বাসায় বৈঠকে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে বসেছেন তিন দলীয় জোট যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের আ স ম রব  বলেন, ‘অবিলম্বে জাতীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আজ একত্রিত হয়েছি। ১ সেপ্টেম্বর ড. কামাল হোসেনের বাসার বৈঠকের ধারাবাহিকতায় আজকের এ বৈঠক।’ 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে রবের উত্তরার বাড়িতে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত আছেন বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অনেকে।

জানা গেছে, বৈঠক শুরুর আগেই আ স ম রবের বাড়ির বাইরে উপস্থিত হন সাদা পোশাকের পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলরা।

আসম রবের বাসায় বৈঠকে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা

আ স ম রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়েজী বৈঠক শুরুর আগে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুক্তফ্রন্ট ও গণফোরামের বৈঠক হবে।’ জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুক্তফ্রন্টের কর্মসূচি নিরূপণ এবং ড. কামাল কীভাবে কাজ করবেন, এ নিয়ে আলোচনা হবে। রাত সাতটা চল্লিশে রবের বাসায় প্রবেশ করেন ড. কামাল হোসেন। এ সময় কামাল হোসেনকে অভ্যর্থনা জানান জেএসডি সভাপতি রব।
দুই সপ্তাহ আগেও ড. কামাল হোসেনের বাড়িতে বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে ড. কামাল ও বি চৌধুরী ঐক্যমত পোষণ করেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম