বিকালে ১৪ দলের কর্মী সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৬

১৪ দলীয় জোট রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি নিজেই বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ নাসিম জানান, এই কর্মী সম্মেলন থেকে ১৪ দলের আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করা হবে। সম্মেলনে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৪ দলের এই কর্মসূচি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির একটি আশঙ্কা ছিল। বিএনপি এই দিন সমাবেশ করতে চেয়েছিল। তবে বিএনপিকে আগামীকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সরকারবিরোধী জোট নেতাদের সমালোচনায় মুখর থাকবে ১৪ দল

/পিএইচসি/এসএসএ/এফএস/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
শেখ হাসিনার অনুপস্থিতিতে আ.লীগের নেতৃত্ব দেবেন কে
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
ওপারে বিদ্যুৎকেন্দ্র, এপারে সৌরশক্তিতে জ্বলছেন তারা
ওপারে বিদ্যুৎকেন্দ্র, এপারে সৌরশক্তিতে জ্বলছেন তারা
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ