প্রধানমন্ত্রীর রক্ষাকবচ খালেদা জিয়া: শামসুজ্জামান দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১৪:৪২আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৪:৪৯

প্রধানমন্ত্রীর রক্ষাকবচ খালেদা জিয়া: শামসুজ্জামান দুদু

দেশকে বর্তমান পরিস্থিতি থেকে শুধু খালেদা জিয়াই উত্তরণ করতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যেভাবেই ক্ষমতা দখল করে থাকেন না কেন, আপনার রক্ষাকবচ খালেদা জিয়া। খালেদা জিয়াকে মুক্তি দিন। ভালো নির্বাচন চাইলে তাকে ছাড়েন।’

রবিবার (৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।  

এসময় শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা একবারও বলিনি যে নির্বাচনে যাবো না। আমরা বলেছি, আমরা নির্বাচনে যাবো; পাশে আমরা খালেদা জিয়াকে চাই। নির্বাচনে যাবো, এজন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভাঙতে হবে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন,‘নির্বাচনে আপনারা যেতে চান না। ভালো নির্বাচন চান না বলেই নির্বাচন প্রক্রিয়ার সমস্ত পথ আপনি বন্ধ করে দিয়েছেন।’

বিএনপির কোনও নেতাকর্মী বাদ নেই যাদের নামে মামলা নেই দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘এটা তো স্বাভাবিক নির্বাচনের পথ না। নেতাকর্মীরা তাদের নিজ এলাকায় ঢুকতে পারে না। আমাদের আলাল সাহেব, আমি নিজে, আমাদের সবাইকে হাইকোর্ট এলাকায় ঘুরে বেড়াতে হচ্ছে। ৯০ হাজার মামলা আমাদের দরয়ি নেতা-কর্মীদের বিরুদ্ধে।এর মাধ্যমে আপনারা নির্বাচনি প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছেন।’ 

নেতাকর্মীদের মাঠে নামার জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘মনে মনে তৈরি হন, পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করুন। ডাক আসবে, সেই ডাকে আমাদের রাস্তায় নেমে আসতে হবে। রাস্তায় নেমে এই সরকারের মুখোমুখি হওয়া ছাড়া আইন দিয়ে কিচ্ছু হবে না।’

এসময় পুলিশের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ভয়ে হোক আর যেভাবেই হোক একটু নির্জীব হয়ে গেছে, তারা আমাদের কোনও কাজের না। পুলিশের ১০ ভাগ বদমাশ, ৯০ ভাগ ভালো; প্রশাসনেরও ১০ ভাগ বদমাশ, বাকিটা ভালো। জিয়াউর রহমানের নেতৃত্বে এরাই দেশ গঠন করেছে। এদের চোর হিসেবে ঠেলে দেওয়া হয়েছে। ব্যাংক লুটে তাদের সঙ্গী করা হয়েছে। কিন্তু খালেদা জিয়া বলেছেন-মাফ করে দিয়েছি। আইনের শাসনের মাধ্যমেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এ কথা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না।’  

আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়া সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাশেম রানা প্রমুখ। 
 

/এসও/এএইচ/টিএন/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী