খালেদা জিয়াকে বিনা বিচারে সাজা দেওয়ার উদ্দেশে রায়ের তারিখ নির্ধারণ হয়েছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৮:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৫৯

মির্জা ফখরুল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা বিচারে সাজা দেওয়ার উদ্দেশে রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ রায় নিয়ে দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে রায়ের দিন ধার্য করা ন্যায়বিচারের পরিপন্থী। মূলত বিনা বিচারে সাজা দেওয়ার উদ্দেশে সরকারের নির্দেশে রায়ের তারিখ ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত: রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে আজ মঙ্গলবার সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ শুরু হলে প্রধান আসামি খালেদা জিয়া শুনানির সময় হাজির না থাকার কারণে বাদীপক্ষ দুদকের আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে আর শুনানি না করে আগামী ২৯ অক্টোবর মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক আখতারুজ্জামান। তবে শুনানি না করে এভাবে রায় ঘোষণার সিদ্ধান্তকে একতরফা অভিহিত করে এইিআদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

/এএইচআর/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম