নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই জাতীয় ঐক্যফ্রন্ট: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৮:৪৬আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৮:৪৮

গণসংযোগে বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের তীব্র সমালোচনা করেছেন  সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন নয়। আসন্ন জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল ও প্রশ্নবিদ্ধ করতেই জাতীয় ঐক্যফ্রন্ট সৃষ্টি করা হয়েছে।’ শনিবার  (২০ অক্টোবর)  বিকেলে রাজধানীর মৌচাক মোড়ে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি-জামায়াত জানে, তারা নির্বাচনে জনগণের সমর্থন পাবে না।তাই ওই নির্বাচনের ফল নিয়ে যেন প্রশ্ন সৃষ্টি হয়, তা নিয়ে দেশে অশান্তি জিইয়ে রাখা যায়, তার জন্য তারা মাঠ গরম রাখতে চায়। এ সব চক্রান্তকে প্রতিরোধ করে নির্বাচনকে নির্বিঘ্ন ও নির্বাচনে সুস্পষ্ট জনরায় নিয়ে আসতে আওয়ামী লীগ ও চৌদ্দ দলের সব নেতাকর্মীকে কাজ করতে হবে।’

গণসংযোগে  উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার,  যুবক্রীড়া সম্পাদক সেকেন্দার আলী, উপ-প্রচার সম্পাদক শুভ্র, শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম