৬ নভেম্বর সোহরাওয়ার্দীতে জনসভা করতে চায় ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৮, ১৩:৩০আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৪:৩৯

জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকার সমাবেশের কথা জানাচ্ছেন রুহুল কবীর রিজভী আগামী ৬ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (২ নভেন্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচির কথা জানান।

এক প্রশ্নের জবাবে রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও সমাবেশের অনুমতি পাইনি। তবে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। আশা করি অনুমতি পাবো।’

তিনি বলেন, ‘জনসভা সফল করতে ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকার সাবেক এমপিদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।’

এদিকে বৃহস্পতিবার রাতে গণভবনে ক্ষমতাসীন সংগঠনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ থেকে বের হয়ে আওয়ামী লীগের নেতারা একে সফল বললেও বিএনপি মহাসচিব সংলাপে সন্তুষ্ট নন বলে জানান। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনও একই সুরে কথা বলেন। তিনি জানান, সাত দফা দাবির কোনও সমাধান তারা পাননি।

/এএইচঅার/টিটি/এমওএফ/
সম্পর্কিত
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
সর্বশেষ খবর
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত