৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৮, ১৩:১১আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৩:২৩

বিএনপি ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছ বিএনপি। শনিবার (৩ নভেম্বর)  দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। আগামী ৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফল করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান,সম্পাদকমণ্ডলী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

রিজভী বলেন, ‘কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারাদেশে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।’

৮ নভেম্বর বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা করা হবে।

তিনি বলেন, ‘এখনও বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে।  এরা কী অংশগ্রহণমূলক নাকি এক তরফা নির্বাচনের নমুনা।’

৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে অনুমতি দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এখনও সমাবেশের অনুমতি পায়নি। তবে আমরা মোটামুটি নিশ্চিত সমাবেশের অনুমতি পাবো।’

১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বলা হয়েছিল বিএনপির নেতাকর্মী হয়রানি ও গ্রেফতার করা হবে না। এরপর বিএনপি বলছে, প্রতিদিন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির বক্তব্য কী জানতে চাইলে রিজভী বলেন, ‘আমাদের নেতারা আলোচনা করে জানাবে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে। ’

যৌথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  স্থায়ী কমিটির সদস্য,ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব,  মহিলা দলের নেতারা প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম