প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদ ও বি. চৌধুরীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২২:১৮আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০২:১০

এরশাদ ও বি. চৌধুরী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচনি জোটের দুই শরিক দলের নেতারা। মঙ্গলবার রাতে তার সরকারি বাসভবন গণভবনে গিয়ে দেখা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্ট নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
গণভবন সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চত করেছে।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে রওশন এরশাদ ও জি এম কাদেরসহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। আর বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে ছিলেন মহাসচিব মেজর (অব.) মান্নান এবং যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সূত্র জানায়, জাতীয় পার্টির নেতারা সন্ধ্যায় ৬টার একটু পরে গণভবনে যান। এর কাছাকাছি সময়ে সেখানে যান ওবায়দুল কাদের ও সাহারা খাতুন। এই আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে গণভবনে যান বিকল্পধারাসহ যুক্তফ্রন্টের নেতারা। এ সাক্ষাৎ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

/এমএইচবি/আইএ/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম