কাদের সিদ্দিকীর দুই আসনের মনোনয়ন বাতিলের আদেশ আপিলেও বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২১

কাদের সিদ্দিকী (ছবি- সংগৃহীত) আপিলেও টাঙ্গাইল-৪ ও ৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল রাখা হয়েছে। রিটার্নিং অফিসারের দেওয়া আদেশ বহাল রেখে শনিবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন এই আদেশ দেন।

কাদের সিদ্দিকীর উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘গত ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আপনাকে ঋণখেলাপি বলা হয়েছে। আপনার আপিল আবেদনটি বাতিল করা হলো।’  

এর আগে, ২ ডিসেম্বর (রবিবার) জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আবদুল কাদের সিদ্দিকীর দাখিল করা মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারদের ওই আদেশের বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারিত হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আবেদনের ভিত্তিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। পুনঃতফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। 

/আরজে/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম