খুলনায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা

খুলনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ডুমুরিয়ায় নির্বাচনি প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের ১০ নেতাকর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মিকশিমিল বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. শাহনাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করে তা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোছা. শাহনাজ বেগম বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের খবর পেয়ে সন্ধ্যার দিকে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় সেখানে বিধি ভঙ্গ করে ১০টি মোটরসাইকেল নিয়ে নির্বাচনি প্রচারণা করতে দেখা যায়। শুনানির পর তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিকশিমিল, রুদাঘরা এলাকায় খুলনা-৫ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান খান ও থানা পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের