ইশতেহার ঘোষণা নয়, নির্বাচনি আহ্বান জানাবে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:২২



জামায়াতে ইসলামী দশম জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বাকি প্রায় সব নির্বাচনে ইশতেহার দিলেও এবার দিচ্ছে না জামায়াতে ইসলামী। নিজেদের নামে ও প্রতীকে নির্বাচন করতে না পারায় দলীয়ভাবে ইশতেহার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্বাচনি আহ্বান জানাবে তারা।
জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, বিগত জাতীয় নির্বাচনগুলোয় ইশতেহার দিলেও এ বছর তা হচ্ছে না। দলীয়ভাবে নির্বাচন না করায় শুধুমাত্র জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান নির্বাচনি আহ্বান জানাবেন। তার আহ্বানে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াসহ নানা বিষয়ে কথা বলবেন তিনি।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে জানান, ‘দুই-একদিনের মধ্যে দলের সেক্রেটারি জেনারেল নির্বাচনি আহ্বান জানাবেন।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের এ নির্বাচনে কোনও ইশতেহার থাকছে না। নির্বাচনি একটা আহ্বান জানানো হবে দলের তরফে।’
নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত থাকা জামায়াতে ইসলামীর ২২ জন মনোনীত প্রার্থী ২০ দলীয় জোটের প্রধান বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে নির্বাচন করছে। এর বাইরে একাধিক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম