২২১ আসনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:১১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫

২২১ আসনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অভিযোগ, ‘দেড়শতাধিক আসনে ব্যালট বাক্স ভর্তি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর ২২১ আসনে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ জানান তিনি।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‌‌‘আমরা আগেই বলেছিলাম, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হয় না। এবারের নির্বাচন সেটাই প্রমাণ করলো। ২২১টি আসনের প্রতিটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মারধরের পর বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়নি।’

নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এর আগে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়। প্রেস ব্রিফিংয়ের পর নির্বাচন কমিশনে জমা দেওয়া বিএনপির অভিযোগের কপি প্রদান করা হয় সাংবাদিকদের কাছে।

ইসিকে দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খানের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘দেড়শতাধিক আসনে প্রশাসনের সহায়তায় নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক ভোটকেন্দ্রে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে দেওয়া হচ্ছে না। এজেন্টরা ভোটকেন্দ্রে ঢুকতে পারছে না। নৌকা প্রতীকের এজেন্টরা তাদের (বিএনপির এজেন্ট) কাছ থেকে ব্যালট পেপার জোর করে কেড়ে নিচ্ছে। নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী লীগের এজেন্টরা। ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে। কোনও কোনও ভোটকেন্দ্রে শারীরিক নির্যাতন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসনের সহায়তা পাওয়া যাচ্ছে না।’

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন