বিকালে বিএনপি ও ২০ দলীয় জোটের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:২০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৩২

বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে বিএনপি ও ২০ দলীয় জোটের স্থায়ী কমিটির সদস্যরা আলাদা দুটি বৈঠক করবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির নেতারা আজ বৈঠক করবেন। সোমবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে ২০ দলীয় জোটের বৈঠক শুরু হবে। এই বৈঠকে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান অংশ নেবেন।  জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যায় জোটের বৈঠক ডাকা হয়েছে। পরবর্তী কর্মসূচি বা সিদ্ধান্ত এ বৈঠকে আলোচনা হবে।’

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পরই জোটের বৈঠকে এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। একইসঙ্গে সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টেরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন