১৪ দলের শরিকরা মন্ত্রিসভায় কেন নেই নিশ্চয়ই তারা সেই ব্যাখ্যা দেবেন: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:১৩

রাশেদ খান মেনন নবগঠিত মন্ত্রিসভায় ১৪ দলের কোনও নেতাকে না নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ ব্যাখ্যা দেবে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী সমাজকল্যাণ মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘কথা ছিল আন্দোলন, নির্বাচন আর সরকার নিয়ে। কিন্তু শরিকদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো।’

শরিকরা কেন মন্ত্রিসভায় নেই সেই প্রশ্ন করা হলে রাশেদ খান মেনন বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘১৪ দলের শরিকরা মন্ত্রিসভায় কেন নেই নিশ্চয়ই তারা সেই ব্যাখ্যা দেবেন।’

মন্ত্রিসভার আকার শিগগিরই বড় করা হলে ১৪ দলের শরিকদের রাখা হবে কিনা জানেত চাইলে মেনন বলেন, ‘আমার মনে হয় এক দেড় বছরের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে না।’

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাশেদ খান মেনন নতুন মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘নতুনরা ভালো করবেন।’

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
শেখ হাসিনা যখনই ফিরবেন, তার ফাঁসি হবে: পর্যটনমন্ত্রী
গুদাম থেকে সার লুটের নেপথ্যেসার সিন্ডিকেটের মূলহোতা বিএনপি নেতা, সহযোগী আ.লীগের সহসভাপতি
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যায় আরও একজন হেফাজতে
অপ্রতিম হত্যায় আরও একজন হেফাজতে
নৈরাজ্য-অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নৈরাজ্য-অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
১১ দলের লংমার্চের পথসভায় ১০ মোবাইল হারানোর অভিযোগ
১১ দলের লংমার্চের পথসভায় ১০ মোবাইল হারানোর অভিযোগ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে গুরুত্ব পাবে যেসব বিষয়
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে গুরুত্ব পাবে যেসব বিষয়
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা