নিখুঁত নির্বাচন কোন দেশে হয়েছে, প্রশ্ন কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ১৬:৫৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৯:০১

ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত) ‘বাংলাদেশের নির্বাচন পারফেক্ট হয়নি’—জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের করা এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন তুলে বলেছেন, নিখুঁত নির্বাচন কোন দেশে হয়েছে? কে দাবি করতে পারবেন তার দেশের নির্বাচন একেবারে নিখুঁত?

রবিবার (২০ জানুয়ারি) রাজধানীতে সেতুভবনে সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই প্রশ্ন তোলেন। সাংবাদিকরা সেতুমন্ত্রীর কাছে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন।

গত শুক্রবার জাতিসংঘ সচিবালয়ে বিশ্ব এ সংস্থাটির মহাসচিব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে সরকার সংলাপ করবে কিনা তা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান সাংবাদিকরা।

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপ সব গণতান্ত্রিক দেশেই হয়, সংলাপ রাজনৈতিক দলের মধ্যেই কন্টিনিউ করা উচিত। এজন্য এটি একটি অবজারভেশনে রাখা হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে জাতিসংঘ সংলাপের কথা বলেনি। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ, প্রতিটি দলের মধ্যে গণসংলাপ হয়। এখন নির্বাচন নিয়ে সংলাপের কোনও আবশ্যকতা নেই।’ তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচন নিরপেক্ষ না হলে কীভাবে জিতেছেন মির্জা ফখরুল ইসলাম?’ ওবায়দুল কাদের বলেন, ‘আগে বলেন নিজের ঘর সামলাতে। তার ঘরেই তিনি (মির্জা ফখরুল) বড় বিপদে আছেন।’

বিএনপি আর দলটির মহাসচিব মির্জা ফখরুল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে অপপ্রয়াস চালিয়েছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেটাতে তারা ব্যর্থ হয়েছেন। এখন নির্বাচন নিয়ে তাদের বক্তব্য পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছুই নয়।’

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
চা খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিলামের উত্তেজনা, তারপর ঋণের বোঝা: আলোচনায় নতুন অ্যাপ
নিলামের উত্তেজনা, তারপর ঋণের বোঝা: আলোচনায় নতুন অ্যাপ
কারাগার থেকে অসুস্থ হয়ে ঢামেকে আসা সেই আ.লীগ নেতা মারা গেছেন
কারাগার থেকে অসুস্থ হয়ে ঢামেকে আসা সেই আ.লীগ নেতা মারা গেছেন
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়