চিফ হুইপ হলেন নূর-ই আলম চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৪:৩৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৬:৫৫

নূর-ই আলম চৌধুরী একাদশ জাতীয় সংসদে প্রধান হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নূর-ই আলম চৌধুরী লিটন। মাদারীপুর-১ আসনের এই সংসদ সদস্যকে বুধবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি সরকারি দলের আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন এর আগে নবম সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দশম সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে।

একাদশ সংসদের হুইপের দায়িত্ব পেয়েছেন গত সংসদেও হুইপের দায়িত্বে থাকা আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহাবুব আর বেগম গিনি। এর সঙ্গে নতুন মুখ হিসেবে এসেছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খুলনা-১-এর পঞ্চানন বিশ্বাস এবং চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরী।

১৯৭২ সালের ‘দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন প্রধান হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। প্রধান হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

এদিকে জানা গেছে, সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি