ডিএনসিসিতে জাপার মেয়র প্রার্থী শাফিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৬:০৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

শাফিন আহমেদ ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি’র নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যান্ড সংগীত শিল্পী শাফিন আহমেদ।

বুধবার (৩০ জানুয়ারি)  জাপার চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে ২০১৫ সালে শাফিন আহমেদ ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম থেকে  ডিএনসিসি’র মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন। তিনি এনডিএম-এর সর্বোচ্চ পরিষদের সদস্য ছিলেন। শাফিন আহমেদ  গত বছর এনডিএম ত্যাগ করেন।

দেলোয়ার জালালী জানান, বুধবার পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন।
তিনি জানান, এরইমধ্যে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন পত্র এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়েছে। উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’