আ. লীগের সংরক্ষিত আসনের মনোনয়ন: শিরিনা নাহারের বদলে মমতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৬

আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন শিরিনা নাহার লিপি। তার বদলে মনোনয়ন দেওয়া হয়েছে মমতা হেনা পারভীনকে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিরিনা নাহার লিপির পরিবর্তে টাঙ্গাইল থেকে মমতা হেনা পারভীনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রথম দফায় ৪১ ও পরে ২ জন মিলিয়ে মোট ৪৩ জনকে মনোনয়ন দেয়। প্রথমে খুলনা থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পান শিরিনা নাহার লিপি। লিপি বিএনপি নেতার স্ত্রী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার বদলে মমতাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী