‘মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯

মানববন্ধনে বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক

মানবিক দিক বিবেচনা করে হলেও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির নেতা সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য কথা করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকারের কাছে আমি কোনও দাবি জানাতে চাই না। আমি মনে করি, বর্তমান সরকারপ্রধান একজন নারী এবং আরেকজন নারী (খালেদা জিয়া) তিন বারের সাবেক প্রধানমন্ত্রী। মানবিক দিক থেকে বিবেচনা করে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত। তার বিরুদ্ধে যত মামলা আছে সেগুলো চলতে পারে, জামিনের ব্যবস্থা করা হোক এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

সাবেক এই চিফ হুইপ বলেন, ‘কোনও দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন সুষ্ঠু হতে পারে, সেটা আমি বিশ্বাস করি না। ১৯৭৩ সালের নির্বাচনেও এই ঘটনাই ঘটেছে। ২০১৪ সালের নির্বাচনে আমার দল অংশগ্রহণ করেনি। সেই ভোটারবিহীন নির্বাচনেও পাঁচটি বছর অতিক্রম করেছেন। আবারও ৩০ ডিসেম্বর যে নির্বাচন করেছেন, সেই নির্বাচনের জন্য দায়ী এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের অধীনে পুলিশ ও বিজিবি ছিল, তাহলে কী করে দিনের বেলার ভোট রাতের বেলায় করলেন। এই বিষয়টা একটা তদন্তে আনা উচিত।’

তিনি বলেন, ‘‘দেশের সুশীল নাগরিক, বুদ্ধিজীবী এবং কিছু সাংবাদিক  সরকারের সঙ্গে তাল মিলিয়ে বলেন— ‘বিএনপি পারলে আন্দোলন করুক।’ আমি বলতে চাই— বিএনপি যদি আন্দোলন করে, তাহলে বাধা আসবে। আর বাধা আসলে তারা তা প্রতিরোধ করবে। ফলে যে আন্দোলন শুরু হবে, তখন-তো আবার বলবেন না যে, বিএনপি জ্বালাও-পোড়াও,  ধ্বংসাত্মক আন্দোলন শুরু করেছে।’’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ‘ভাসানী অনুসারী পরিষদ’র মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ গোলাম সরোয়ার সরকার,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান সর্দার প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী