কিশোরগঞ্জ-১ আসনে শপথ নিলেন সৈয়দা জাকিয়া নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৭

সৈয়দা জাকিয়া নুরকে শপথ পড়াচ্ছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সংসদ ভবনের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম।

উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েও শপথ নেওয়ার আগেই (৩ জানুয়ারি) মৃত্যুবরণ করলে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
নেপালের বন্যা-ভূমিধসে সংসদের স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
নেপালের বন্যা-ভূমিধসে সংসদের স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৩
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৩
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি