ডাকসু নির্বাচন

শোভন ভিপি ও রাব্বানীকে জিএস করে ছাত্রলীগের প্যানেল ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩০

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে জিএস করে ডাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এই প্যানেলের ঘোষণা দেন। 

প্যানেল ঘোষণার সময় মধুর ক্যান্টিনে ছাত্রলীগে নেতারা

প্যানেলে আরও রয়েছেন, এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিনা তানজিনা অর্নি, সাহিত্য সম্পাদক মাঝহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক শামস-ই-নোমান, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক রাকিব হাওলাদার, সমাজসেবা সম্পাদক আজিজুল হক সরকার।

এছাড়া সদস্যপদে প্যানেলে আরও আছেন, চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ইশাত কাশফিয়া ইরা, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল ও মাহমুদুল হাসান। 

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুতে কেন্দ্রীয়ভাবে ২৫ সদস্যের প্যানেল ও হলগুলোতে ১৩ সদস্যের প্যানেলে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/এসএসএ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের