এমপি-মন্ত্রীদের মুখ সামলে কথা বলতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১৯:২৪আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২৩:২২

বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ‘বিতর্কিত নির্বাচনের’ মধ্য দিয়ে নবগঠিত সরকারের এমপি-মন্ত্রীরা ইসলাম এবং আলেম-ওলামাদের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দিচ্ছেন। মন্ত্রী-এমপিদের মুখ সামলে কথা বলতে হবে।
শনিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস সৌদি আরবের রিয়াদ শাখা আয়োজিত সংবর্ধনা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের ছত্রছায়ায় লালিত এমপি রাশেদ খান মেনন মন্ত্রিত্ব হারিয়ে বেসামাল কথাবার্তা বলা শুরু করেছেন। কওমি মাদ্রসা, হেফাজতে ইসলাম, আলেম-ওলামাদের বিরুদ্ধে অশালীন ও লাগামহীন বক্তব্য জাতীয় সংসদে পেশ করে সংসদকে অপবিত্র করেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র নাসিমের বক্তব্যে এ দেশের জনগণ হতাশ। আহমদিয়ারা অমুসলিম— এতে সংশয়ের কোনও অবকাশ নেই। সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা রক্ষায় এ দেশের জনগণ জীবন দিতে প্রস্তুত।’
অবিলম্বে আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানান মাহফুজুল হক। অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সৌদি আরবের রিয়াদ শাখার সভাপতি মাওলানা হোসাইন হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ যাকারিয়া প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশে প্রথমবার ‘ইমোশনাল ডোনার’ দিয়ে সফল কিডনি প্রতিস্থাপন
দেশে প্রথমবার ‘ইমোশনাল ডোনার’ দিয়ে সফল কিডনি প্রতিস্থাপন
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’