নিউ জিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ ও নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৫:৫৩আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:৫৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় দেড়টায় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও সন্ত্রাসী হামলার নিন্দা জানচ্ছি।’

শুক্রবার (১৫ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এই উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খোলোয়াড়রা জুমার নামাজ আদায়ের জন্য ক্রাইস্টচার্চ মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজনের কাছে জানতে পারেন যে, সেখানে মুসল্লিদের ওপরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আতঙ্কিত খেলোয়াড়রা তখন দৌড়ে সেখান থেকে মাঠে ফেরত আসেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, নিরাপদে বাংলাদেশের খেলোয়াড়রা ঘটনাস্থল থেকে ফেরত আসতে পারার জন্য।’

নিউ জিল্যান্ডের সরকার বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দেবে, এই আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি