গণতন্ত্রের জন্য সংসদে আসুন: বিএনপিকে মোজাফফর হোসেন পল্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১৫:৩৬আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৫:৪৪

‘ছয় দফা থেকে এক দফা, বঙ্গবন্ধু শেষ কথা, বাংলার স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত` শীর্ষক আলোচনা সভা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আপনারা গণতন্ত্রের কথা বলেন। গণতন্ত্রের জন্য সংসদে আসুন। কতটি আসন পেয়েছেন তা বড় কথা নয়। বড় কথা হলো গণতন্ত্র রক্ষা করা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীও ১৩টি আসন পেয়ে সংসদে গিয়েছিলেন। তাই আপনারা সংসদে আসুন, গণতন্ত্র রক্ষা করুন।'
রবিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে 'ছয় দফা থেকে এক দফা, বঙ্গবন্ধু শেষ কথা, বাংলার স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অনেক জ্ঞানপাপী আছেন যারা আজ বলেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি। কিন্তু বঙ্গবন্ধু ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যার জন্য সারা বাংলার মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের সেই জ্ঞানপাপীরা ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাস করে যেভাবে ষড়যন্ত্র করেছিল আজও তারা সেভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে নির্বাচনকে মেনে না নেওয়া। তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার ও পরিষদের অন্য নেতারা।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
গুলি করে থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সর্বশেষ খবর
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
হ্যারি-মেগানের ২১ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়ির অন্দরমহল
হ্যারি-মেগানের ২১ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়ির অন্দরমহল
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন