গুলি করে থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

পাবনা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ১০:১২আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:১২

স্বেচ্ছাসেবক দলের পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে গতিরোধ করার পর এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার জয়নগর শিমুলতলা এলাকা থেকে বাড়ির উদ্দেশে প্রাইভেটকারে যাওয়ার পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর কিন্ডারগার্টেনের সামনে কয়েকজন শরীফের প্রাইভেটকারের গতিরোধ করেন। একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোড়া হলে গাড়ির গতি কমাতে বাধ্য হন তিনি। এরপর দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলাম শরীফের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়। তবে হামলার সঙ্গে সরাসরি কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, একটি স্থানীয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে শরিফুল ইসলাম শরীফের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবীবের বিরোধ রয়েছে। সম্প্রতি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাবিবুর রহমান হাবীবকে উদ্দেশ করে শরীফ ‘কত টাকায় সভাপতির পদ বেচলেন’ এমন মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন বলে জানা গেছে।

তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের সঙ্গে শরীফের ওপর হামলার ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে শরীফের ওপর হামলার মাত্র তিন দিন আগে ঈশ্বরদীতে ছাত্রদলের এক নেতা মাথায় কাফনের কাপড় বেঁধে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেন। গত ১৭ আগস্ট ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশ ছাত্রদল নেতা বাপ্পিকে আটক করে। পরে জানা যায়, তার প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স করা। এই কারণ দেখিয়ে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর মাত্র তিন দিনের মাথায় একই এলাকায় স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের ওপর হত্যাচেষ্টার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরপর এসব প্রকাশ্য ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
বাথরুম পরিষ্কার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সর্বশেষ খবর
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট