ইলিয়াস আলী নিখোঁজের ৭ বছর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ২২:২২আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২৩:০৩

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী (ফাইল ছবি) বিএনপি’র সাবেক এমপি এবং সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজের ৭ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১২ সালের ১৬ এপ্রিল মধ্যরাতে নিখোঁজ হন দলটির এই গুরুত্বপূর্ণ নেতা। তাকে স্মরণ করে বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ‘আগামীকাল বুধবার ইলিয়াস আলীর গুমের ৭ বছর পূর্ণ হচ্ছে। তার স্মরণে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে বিএনপি।’

২০১২ সালের ১৬ এপ্রিল মধ্যরাতে মহাখালী থেকে ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

ইলিয়াস আলী বিএনপি‘র সিলেট অঞ্চলের প্রভাবশালী নেতা ছিলেন এবং ২০০১ সালে সিলেট-২ আসন থেকে দলের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। তার অবর্তমানে গত একাদশ সংসদ নির্বাচনে তার স্ত্রী তাহসিনা রুশদির লুনা বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিলেও তা বাতিল হয়ে যায়। এরপর আসনটিতে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থন দিলে বিপুল ভোটে তিনি নির্বাচিত হন। তবে জোটের নিষেধ সত্ত্বেও শপথ নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন মুকাব্বির খান।

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম