ধর্ষণের নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে: মুফতি ফয়জুল করীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ২০:৫২আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২৩:৩২

বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ ফয়জুল করীম গত সাড়ে তিন মাসে ধর্ষণের নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন, ‘এটা দেশ, জাতি ও সার্বভৌমত্বের জন্য লজ্জার।’ সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যৌন নিপীড়নের চলমান পরিস্থিতিকে ‘যৌনসন্ত্রাস’ আখ্যা দিয়ে মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘ফেনীর মেধাবী মাদ্রাসাছাত্রী নুসরাতকে যৌন লালসার শিকার হয়ে নির্মম মৃত্যু বরণ করতে হয়েছে। এছাড়াও দেশের সর্বত্র এখন যৌন হয়রানি, যৌন নিপীড়ন মহামারি আকার ধারণ করেছে। কোনও রাষ্ট্র এবং সভ্য জাতি এভাবে বেঁচে থাকতে পারে না। জাতীয় চরিত্রের এই ধস প্রতিরোধে প্রশাসন ও আদালতের ভূমিকা সন্তোষজনক নয়।’

তিনি আরও বলেন, ‘আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সরকারকে এর দায় অবশ্যই নিতে হবে। তবে দেশের যুবসমাজের চরিত্র সংশোধন হলে খুন, গুম, যৌন হয়রানির মাত্রা লক্ষণীয়ভাবে হ্রাস পাবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দীন, যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি জানে আলম সোহেল, মাওলানা মুক্তাদির হোসাইন মারুফ, মাওলানা রাশেদ বিন মুঈন, কে এম শামীম আহমেদ প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী