ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্টের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৬:০১আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:০৩

নতুন জোটের আত্মপ্রকাশ সমমনা ৯টি দল নিয়ে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।

নবগঠিত জোটের সভাপতি বাংলাদেশ পিপলস পার্টি বিপিপির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখরি, মহাসচিব জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন বিজিএ চেয়ারম্যান এআরএম জাফরুল্লাহ চৌধুরী, শরিক দলের সভাপতি/চেয়ারম্যানরা জোটের স্টিয়ারিং কমিটির সদস্য হবেন এবং স্টিয়ারিং কমিটি হবে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

জোটবদ্ধ দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন বিজিএ, জাতীয় স্বাধীনতা পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, জাতীয় উন্নয়ন পার্টি, বাংলাদেশ আইডিয়েল পার্টি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখরিসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান