শপথের আশায় বিএনপির আমিনুল, দলের সিদ্ধান্তের অপেক্ষায় হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৪:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:২৪

অমিনুল ইসলাম ও হারুনুর রশীদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ নেওয়ার আজ শেষ দিন, সোমবার (২৯ এপ্রিল) রাত বারোটায় শেষ হবে এ সময়। তবে কেউ আবেদন করলে শপথের সময় বাড়াতে পারেন স্পিকার।

শপথের শেষ দিনে এসেও স্পষ্ট করে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি বিএনপির নির্বাচিত দু’জন। দল থেকে পরিষ্কার ভাষায় শপথের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে দেওয়া হলেও আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) এবং হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) সন্দিহান। তারা এখনও দলের নির্দেশনার অপেক্ষায় আছেন।

বাকিদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না, তা পরিষ্কার হলেও আবদুস সাত্তার ভুঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেনের (বগুড়া-৪) কোনও খোঁজ নেই। সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকেই তাদের সেলফোন বন্ধ রয়েছে। তবে তাদের শপথ নেওয়ার বিষয়টি এখনও ধোঁয়াশাচ্ছন্ন।

সোমবার দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো বসে আছিরে ভাই, শপথ নেওয়ার সম্ভাবনার জন্যই তো। এখন সবকিছু আল্লাহর হাতে।’

মন্তব্যের শেষ দিকে আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার অফিসে বসে আছি। এখনও দলের সিদ্ধান্তেই আছি।’

হারুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখি কী হয়।’

বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ (বহিষ্কৃত)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এরইমধ্যে সোমবার দুপুরের পর জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কথা বলবেন বিএনপির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শপথ না নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত আছে। কেউ শপথ নিলে দলের সিদ্ধান্ত রয়েছে বহিষ্কারের।’

/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন