জমিদারি করতে আসিনি: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৪:৩০আপডেট : ০৬ মে ২০১৯, ১৫:২৫

বক্তব্য রাখছেন জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমি জমিদারি বা কর্তৃত্ব করতে আসিনি, সেবা করতে এসেছি। সবার মতামতের ভিত্তিতে দল চলবে।

সোমবার (৬ মে) পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ’৯০-এর পর দুঃসময়ে এ দলে এসেছি, কোনও কিছু পাওয়ার লোভে নয়, দুঃসময় মোকাবিলা করতে। সেসময় আমার ভাই (এরশাদ) জেলে ছিলেন। তার মুক্তি ও দলকে সুসংগঠিত করতে এসেছিলাম। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও বিএনপির বিরোধিতা মোকাবিলা করে এমপি হয়েছি। ২০০৯ সালে মহাজোটের সরকারে দুটি মন্ত্রণালয় পরিচালনা করার অভিজ্ঞতা আমার আছে।

জিএম কাদের আরও বলেন, ‘এখনও এমপি আছি এবং পাশাপাশি দলের চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। এ পদে থেকে আমি জমিদারি বা কর্তৃত্ব করবো না। সবার মতামতের ভিত্তিতে দল চলবে। ত্যাগীদের মূল্যায়ন হবে। কেউ হুট করে এসে এখানে লাভবান হতে পারবে না।’

জাতীয় পার্টিতে বিদ্রোহ হচ্ছে কিনা, বা আবারও ভাঙনের মুখোমুখি কিনা, এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘কোনও বিদ্রোহ নেই। তবে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, উপদেষ্টা নাজমা আক্তার, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, অধ্যাপক মাসুদা এ. বশির, রেজাউল ইসলাম ভূইয়া, মহানগর দক্ষিণের জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘এমন আচরণ শিশুরা করে’, ট্রাম্পকে নিয়ে কেন নতুন প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের?
‘এমন আচরণ শিশুরা করে’, ট্রাম্পকে নিয়ে কেন নতুন প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের?
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনার হয়ে শেষবার, মেসির ১০ নম্বর জার্সিতে বিশেষ চমক
আর্জেন্টিনার হয়ে শেষবার, মেসির ১০ নম্বর জার্সিতে বিশেষ চমক
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার