এক ব্যক্তির শাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:৫৮

ড. কামাল হোসেন

সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, এক ব্যক্তির শাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে। কারণ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন থাকে না। দুর্নীতি-দলীয়করণ-লুটপাট অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
মঙ্গলবার (৭ মে) রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির পুনর্গঠিত স্থায়ী পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সমাজ-সভ্যতাকে ধ্বংস করে। দেশের অর্থনৈতিক ব্যবস্থাসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গ্রাস করে থাকে।
এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, জনগণই দেশের মালিক। সংবিধানেও জনগণকে এই মালিকানা দেওয়া হয়েছে। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন কামাল হোসেন।
গণফোরাম নেতাকর্মীদের তৃণমূলে জনগণের সমস্যা চিহ্নিত করার উপদেশ দিয়ে কামাল হোসেন বলেন, তৃণমূলে সংগঠন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।
এ সময় স্বৈরতন্ত্রবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, আব্দুল বাতেন খান, হিরণ কুমার দাস মিঠু, লতিফুর বারী হামিম প্রমুখ।

/এএইচআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম