‘আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আন্দোলন ভুল ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ১৪:১৫আপডেট : ২৫ জুন ২০১৯, ১৫:১৯

 

বক্তব্য রাখছেন মাহি বি চৌধুরী

আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আন্দোলন করা ভুল ছিল বলে স্বীকার করেছেন বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে যুক্তফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মাহি বি চৌধুরী বলেন, ‘আমার এলাকা শ্রীনগরের আড়িয়াল বিলে একটি বিমানবন্দর করার কথা ছিল। মানুষকে ভুল বুঝিয়ে, ভুল তথ্য দিয়ে এটার বিরুদ্ধে একটা আন্দোলন করা হয়েছিল। আজকে আমাদের এলাকার মানুষ ভুলটি বুঝতে পেরেছেন। তারা জেনেছেন, তথ্যটি সঠিক ছিল না। জাপানের যে কোম্পানিকে কাজটি দেওয়া হয়েছিল, তারা পুরো বাংলাদেশ ঘুরে শেষমেশ আড়িয়াল বিলের চেয়ে সেরা জায়গা আর কোনোটা পায়নি। আমরা স্বীকার করছি, আমাদের আন্দোলনটা ভুল ছিল। আমাদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আড়িয়াল বিলে বিমানবন্দর হলে দেশের জন্য মঙ্গল হবে।’

সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব এমএ মান্নান, শমসের মবিন চৌধুরী প্রমুখ।

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি