রওশনের ‘আশীর্বাদ’ নিলেন জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১৮:০৪ আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:১৪

রওশন এরশাদ ও জিএম কাদের রওশন এরশাদের আশীর্বাদ নিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের বাসায় যান জিএম কাদের। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।

জাতীয় পার্টির একটি সূত্র জানায়, শনিবার দুপুর ২টা থেকে সাড়ে চারটা পর্যন্ত সেখানে অবস্থান করেন জিএম কাদের। তারা দুপুরের খাবার খান একসঙ্গে। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় ছিলেন। তবে, তাদের ছাড়াই রওশনের সঙ্গে একান্তে কথা বলেন জিএম কাদের।

জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘ভাবি আমাকে আর্শীবাদ করে দিয়েছেন। তিনি আমার মাতৃতুল্য। তিনি জাতীয় পার্টিরও অভিভাবক। তার পরামর্শেই পার্টিকে এগিয়ে নিয়ে যাবো।’ একইসঙ্গে রওশন এরশাদ সংসদ ও পার্টিতে সম্মানের জায়গায় থাকবেন বলেও জানান তিনি।

/এসটিএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দানাদার সুজি লাড্ডু, যা মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টি স্বাদ
দানাদার সুজি লাড্ডু, যা মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টি স্বাদ
‘ব্রোঞ্জ বুট’ যে পুরস্কার, জানতেনই না বেলিংহাম!
‘ব্রোঞ্জ বুট’ যে পুরস্কার, জানতেনই না বেলিংহাম!
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন