এবার ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ০২:০৬আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০২:০৭

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এবার ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে। সমগ্র জাতিকে নাড়া দিয়েছে। তাই এটাকে নিয়ে রাজনীতি না করে আসুন, সবাই মিলে ‘ডেঙ্গু প্রতিরোধী অভিযান’ অব্যাহত রেখে ডেঙ্গুমুক্ত দেশ গড়ি।’
বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ কার্যালয়ের সামনে ১৪ দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, এখন সবাইকে ঢাকাসহ সারাদেশকে ডেঙ্গুমুক্ত করতে কাজ করতে হবে।, ডেঙ্গু নির্মূলে বছরব্যাপী অভিযান অব্যাহত এবং এডিস মশার বিস্তার রোধে কাজ চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন হয়েছে। তার নেতৃত্বে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তেও আমরা সফল হবো। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও ঢাকার দুই মেয়রের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান প্রমুখ।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক