এরশাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ২২:০৯আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২২:১১

জাতীয় পার্টির দোয়া মাহফিল হুসেইন মুহম্মদ এরশাদ মানুষের কল্যাণে অসংখ্য কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। তিনি বলেন, ‘আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতেই রাজনীতি করছি। তিনি অনেক স্বপ্নই সম্পন্ন করতে পারেননি, আমরা তার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।’

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের মিলনায়তনে মিলাদ ও দেয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা জাতীয় পার্টি ও জাতীয় মহিলা পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।

জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘তার জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে তিনি কত বেশি জনপ্রিয় ছিলেন।’

অনুষ্ঠানে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধু দেশের উন্নয়ন শুরু করেছিলেন। বন্ধবন্ধুর মৃত্যুর পরে, দেশর উন্নয়নের এই ধারা এগিয়ে নিয়েছেন এরশাদ। তার সব স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। আমরা সবাই মিলে তার স্বপ্ন বাস্তবায়ন করবো।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, শেখ সিরাজুল ইসলাম, নুরে হাসনা লিলি চৌধুরী, এমএ মান্নান ও এসএম ফয়সাল চিশতী প্রমুখ। 

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম