বিএনপি নেতা দুদুর দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৮

শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তার বক্তব্যকে খণ্ডিতভাবে ফেসবুকে দেওয়ার পরিপ্রেক্ষিতে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক।
শনিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
শামসুজ্জামান দুদু বলেন, গত ১৭ সেপ্টেম্বর ডিবিসি টিভির টকশোতে দেওয়া তার যে বক্তব্য (‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের যেভাবে পতন হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেইভাবে পতন হবে’) ফেসবুকে দেওয়া হয়েছে, তা সঠিক নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির এই নেতা বলেন, ‘ওই অনুষ্ঠানে আমি বলেছি, একটি সরকারের পতন দুইভাবে হয়—নির্বাচন অথবা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমার বক্তব্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

/এএইচআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের