ঢাবিতে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৬

হামলায় আহত একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টিএসসির ডাসের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের ৩০-৪০ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুই দলের সহাবস্থানের ঘোষণা দেওয়ার পর দিনই এ ঘটনা ঘটলো। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

ছাত্রদলের অভিযোগ, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মধুর ক্যান্টিন থেকে বের হয়ে হাকিম চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিল। এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এসে তাদের ক্যাম্পাস থেকে দ্রুত চলে যেতে বলেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তারা ডাসের সামনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় সেখানে প্রায় ২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ৪০-৫০ নেতাকর্মী সেখানে ছিলেন। তখন ২০-২৫ জন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের হাতে রড, স্টাম্প ও লাঠি ছিল।

সঞ্জিতের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

অভিযোগ অস্বীকার করে সঞ্জিত বলেন,  ‘আমরা কাউকে হামলার নির্দেশ দেইনি। এ হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত না। বিষয়টি আমি ফোনে জানতে পেরেছি।’

হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ঢামেকে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা স্পষ্ট দেখেছি জয় বাংলা বলে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের ৩০-৪০ জন কর্মী আহত হয়েছেন।’

দুপুর ১টার দিকে হামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে এসে ভিড় করে।   

হামলার ঘটনায় তিনজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। তারা হলেন, আনিসুর রহমান, রাহাতুল ইসলাম রাফি ও আফসার মুন্না। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম