আদালতের রায়ের সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততা নেই: শ্যামল

ঢাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১১

ইকবাল হোসেন শ্যামল আদালতের রায়ের সঙ্গে ছাত্রদলের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির বিষয়ে জানতে চাইলে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি একথা জানান।

ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আদালতের রায়ে বাংলাদেশ স্বাধীন হয়নি, আর আদালতের রায় দিয়ে ছাত্রদলের কমিটিও হয়নি। আমাদের তৃণমূলের কাউন্সিলররা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। আদালতে আমরা যাইনি, আর আদালতের কোনও নোটিশও আমাদের কাছে আসেনি। তাই বিষয়টি সম্পর্কে আমরা অবগতও না। এ রায়ের সঙ্গে আমাদের কোনও সম্পৃক্ততা নেই। তৃণমূলের নেতারা আমাদের হাতে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, সেটি নিয়েই এখন আমরা চিন্তা-ভাবনা করছি।’

সোমবার ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ছাত্রদলের নতুন সভাপতি মো. ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে। ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জেলা জজ নুস্রাত সাহারা বিথী এ আদেশ দেন।

ক্যাম্পাসে আসবেন কিনা জানতে চাইলে শ্যামল বলেন, ‘আমরা সহাবস্থান নিশ্চিত করতে প্রতিদিন ক্যাম্পাসে যাবো।’

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদলের কমিটির সাংগঠনিক কার্যক্রম চালাতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অবৈধ কমিটি নিয়ে ক্যাম্পাসে এসে বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে।’

উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

 

/এনআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম