জাতীয় সরকারের দাবি মামাবাড়ির আবদার: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৯আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:৫৪



জাতীয় সরকারের দাবি মামাবাড়ির আবদার: ওবায়দুল কাদের বিএনপি নেতাদের নতুন সরকার, জাতীয় সরকারের দাবি ‘মামাবাড়ির আবদার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি প্রকাশিত ‘শুভ জন্মদিন, অভিবাদন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোরহস্তে দমন হবে। রাজনৈতিকভাবে আন্দোলন করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। আর সেখানে যদি সহিংসতার কোনও উপাদান যুক্ত হয়, তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।
তিনি বলেন, গডফাদার, দুর্নীতিবাজ, লুটেরা, মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগের লোক হতে পারে না। এদের আওয়ামী লীগ করার অধিকার নেই। রাজনীতিতে ভালো মানুষ প্রয়োজন। ভালোদের জন্য শেখ হাসিনা তার দুয়ার খুলে দিয়েছেন। এখন সময় রাজনীতি থেকে দূষিত রক্ত দূর করে বিশুদ্ধ রক্ত সঞ্চালনের।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন থেকে আপনারা শিক্ষা নিন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে শিক্ষা নিন। যারা শেখ হাসিনার ছবি ব্যবহার করে, জাতির পিতার ছবি ব্যবহার করে দুর্নীতি করবে, লুটপাট করবে, ভূমি দখল করবে, তারা আওয়ামী লীগের লোক হতে পারে না।
আওয়ামী লীগের এমন লোকের দরকার নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দুয়ার খুলে দিয়েছেন ভালো লোকদের জন্য। রাজনীতির দুয়ার খুলে দিতে হবে। গুটিকয়েক লুটেরা চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী—এদের জন্য গোটা দল দুর্নামের ভাগিদার হতে পারে না।

আওয়ামী লীগে ত্যাগী কর্মীরা কোণঠাসা হয়ে আছেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের দুঃসময়ের নেতাকর্মীরা যেখানে কোণঠাসা হয়ে থাকবে, সেটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আওয়ামী লীগকে বিশুদ্ধ করে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত দূর করতে হবে।
অপকর্মকারী কাউকে ছাড় দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, অপকর্মকারীদের গডফাদার যারাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনার ঘোষণা বাস্তবে রূপ দিতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম