ভারতকে ফেনী নদীর পানি দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ২১:০২আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:০৪

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহারের অধিকার দেওয়া জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই দাবি করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, শিক্ষাঙ্গনে খুন, নির্যাতন এবং সরকারি দলের ছাত্রলীগের পৈশাচিক রাজনীতির কারণে সর্বত্র এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন বিতর্কিত সরকারের ক্ষমতার দাপটে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বুয়েট ছাত্র আবরার হত্যার পর ছাত্রলীগের হুমকি-ধমকি আরও বাড়ছে। বরিশালে যুবলীগ নেতা একজনের মুখে মল-মূত্র ঢেলে দিয়েছে। এসব নিয়ে মানুষ চরম উদ্বিগ্ন।’
বিবৃতিতে দাবি করা হয়, ছাত্রলীগের ছাত্র নামধারী নেতা-কর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির মাত্রা সীমা ছাড়িয়ে গেছে।
ফেনী নদী থেকে ভারতকে পানি প্রত্যাহারের অধিকার দেওয়া প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থবিরোধী যেকোনও চুক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দাঁড়াবে।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম