স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ-উত্তরের সম্মেলন ১১ ও ১২ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ২১:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৫০

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর শাখার সম্মেলন আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের  কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষ সাংবাদিকদের এ কথা জানান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার।

আবু কাওসার বলেন, ‘আগামী ১১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের  এবং ১২ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ১৬ নভেম্বর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে আগামী ২৬ অক্টোবর একটি বর্ধিত সভাও করা হবে। সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 

সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহকে এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চুকে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রত্যেকে প্রস্তুতি কমিটির সদস্য বলেও জানান তিনি।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, ‘রাজনীতি ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। যেকোনও ষড়যন্ত্র রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে। শত্রুপক্ষ আঘাত হানার চেষ্টা করবে, বিভ্রান্ত করবে। হতাশ হলে চলবে না। নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো।’

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক