এনটিভি’র লাইসেন্স বাতিলের দাবি ওলামা লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৩:৪৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৩:৪৯

আওয়ামী ওলামা লীগের মানববন্ধন

ওহাবি, সালাফি  এবং মওদুদি মতবাদ প্রচারের অভিযোগে এনটিভি’র লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ। মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এনটিভিতে তথাকথিত ইসলামি প্রোগ্রামে মওদুদি জামায়াত এবং সালাফি মতাদর্শের লোক দিয়ে মুহাম্মদ (স.) এর নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ‘ইসলামি জিজ্ঞাসা’ নামের অনুষ্ঠানে এনটিভি যাদেরকে আমন্ত্রণ করে  বা যারা প্রশ্নের উত্তর দেন, তারা সাঈদীর বেয়াই কামালউদ্দীন জাফরী, সালাফি নেতা মুজাফফর বিন মহসিনের মতো মওদুদি জামায়াতের লোক। যারা এর আগে  সালাফি মওদুদিদের মদত দিয়ে আসছিলেন। তাই, দেশে জঙ্গিবাদ সালাফিবাদ প্রচারের দায়ে এবং জামায়াত জঙ্গিদের সমূলে উৎখাত করার জন্য এনটিভির লাইসেন্স বাতিলের দাবি জানান তারা।

বক্তারা আরও  বলেন, বর্তমানে দেশে শিশু-কিশোররাও পর্নোগ্রাফিতে ভয়ঙ্কর আশক্ত। সারাদেশে হাজার হাজার সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের অস্তিত্ব ধরা পড়ছে। মারাত্মকহারে বেড়ে চলছে খুন-ধর্ষণ। অন্যদিকে দুর্নীতি, জুয়ায় সয়লাব সারাদেশ। পাশাপাশি দায়িত্বহীনতা ভেজাল, মজুতদারি, অনিয়ম আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত সারাদেশ ও জনগণ। অথচ ৯৮ ভাগ মুসলমানের দেশে এমনটি হওয়ার কথা ছিল না।

ক্যাসিনো ও দুর্নীতি দমনসহ সব কর্মসূচিতে  প্রধানমন্ত্রীর সঙ্গে আমৃত্যু থাকার অঙ্গীকারও করা হয় আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে।

মানবন্ধনে সংগঠনটির সহ-সভাপতি লায়ন আলহাজ মাওলানা মুহম্মদ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম